এথিক্যাল হ্যাকারের চাহিদা
সত্যি বলতে পেছনের কয়েক বছর ধরে এথিক্যাল হ্যাকার বা হোয়াইট হ্যাট হ্যাকারের চাহিদা অনেক বেড়ে গেছে। পৃথিবী আরোবেশি ডিজিটাল হয়ে উঠছে মানে সবকিছুতেই চলে আসছে কম্পিউটিং এবং নেটওয়ার্কিং; আর তার সাথে বাড়ছে নিরাপত্তা ঝুঁকি, আর এই ঝুঁকিকে কমানোর জন্যই প্রয়োজনীয় নৈতিক হ্যাকারের।
উন্নত বিশ্বের কথা না হয় বাদই দিলাম, আমাদের দেশের দিকেই তাকিয়ে দেখুন, আমাদের দেশে পরীক্ষার রেজাল্ট থেকে শুরু করে, চাকুরির আবেদন, টিকিট কাটা, বেতন গ্রহন ইত্যাদি সমস্ত কিছু এখন ইন্টারনেট/ওয়েবসাইট/ বা অ্যাপ্লিকেশন নির্ভর হয়ে উঠছে। শুধু সরকারি নয়, বেসরকারি প্রতিষ্ঠান গুলোও তাদের ব্যবসা এবং সিকিউরিটি নিয়ে অনেকবেশি সিরিয়াস। আমাদের দেশে গড়ে উঠছে অনেক ই-কমার্স সাইট, যাদের সিকিউরিটি অত্যন্ত টাইট রাখা প্রয়োজনীয়।


0 Comments